ক্ষমতাগত বিরোধী দল অনেকে থাকলেও প্রকৃতপক্ষে বিরোধী দল SDPI: হাকিকুল ইসলাম পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে সম্পূর্ণ রাজ্য জুড়ে Leaders summit প্রোগ্রাম অর্থাৎ নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলন করে চলেছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া SDPI, তারই অংশ হিসেবে আজকে মালদার এস এন কমপ্লেক্সে আয়োজিত হয় মালদা জেলার শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে সম্মেলন এবং সেখানেই নির্বাচনের প্রস্তুত ও নিজেদের আদর্শ সম্পর্কে সকল নেতৃবৃন্দকে অবগত করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম মহাশয়। তিনি বলেন বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট দেখতে গেলা স্পষ্ট বোঝা যাবে এখানে যাবতীয় বিরোধী দল গুলো শুধুমাত্র বিধানসভা রাজ্যসভা লোকসভার মধ্যেই বিরোধী দল, বাস্তবে প্রত্যেকে Rss কে খুশি করার জন্য যাবতীয় বিষয়ে আপোষ করে থাকে, যেই বিষয় গুলোর বিরুদ্ধে দাঁড়ানো বিরোধীদল হিসেবে বাধ্যতামূলক ছিল সেগুলোতে নিশ্চুপ থেকে rss কে খুশি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। একদিকে ফ্যাসিবাদী বিজেপি সরকার দেশে একন্যায়তন্ত্র স্থাপিত করার জন্য কাজ করছে অপর দিকে কংগ্রেস সিপিআইএম তৃণমূল আম আদমি সহ যাবতীয় বিরোধীদল সরকারের বিনাশ মূলক কর্মকান্...